মৌলভীবাজারে ছুরিকাঘাতে নিহত এক

মৌলভীবাজার প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৭, ১৩:১৪আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ১৩:১৪

মৌলভীবাজার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পূশাইনগরে ছুরিকাঘাতে ফয়ছল মিয়া (২৯) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। শনিবার (৪ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, যাদের মধ্যে ঘটনাটি ঘটেছে তারা সম্পর্কে  চাচাতো ভাই। 

ওসি শামীম মুসা জানান,শনিবার রাত ৯টার দিকে পূশাইনগর এলাকার চিনু মিয়ার পুত্র ফয়ছল মিয়ার (২৮) সাথে একই এলাকার আলতা মিয়ার পুত্র তাহের মিয়ার নারীঘটিত ব্যাপার নিয়ে (১৬) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্থানীয় বাজারের চা দোকানের সামনে ফয়ছলকে ছুরি দিয়ে পেটের মধ্যে আঘাত করে তাহের। এ সময় ফয়ছল  মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু বলেন,‘ নারীঘটিত ব্যাপার নিয়ে দুই চাচাতো ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি থেকে এ ঘটনা ঘটেছে। খুনে ব্যবহৃত ছুরিটি আপাতত আমার কাছে আছে।’

ওসি শামীম মুসা বলেন, এই ঘটনায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম