এখন আর বিদেশিদের কাছে হাত পাততে হয় না: চুমকি

সুনামগঞ্জ প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৭, ১২:৩৩আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১২:৩৪

সুনামগঞ্জে মেহের আফরোজ চুমকি (ছবি: প্রতিনিধি) মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘একটা সময় বন্যা হলে, ঝড় হলে, কিংবা নদী ভাঙন হলে বিপুল সংখ্যক মানুষ মারা যেতো। এখন আর সেই সমস্যা নেই। বন্যা হলেই আমাদের বিদেশিদের কাছে হাত পাততে হতো টাকার জন্য, সাহায্যের জন্য। এত বড় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে আমাদের আর বিদেশিদের কাছে  হাত পাতার প্রয়োজন হয়নি। আমরা আমাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করতে পারছি। কারণ দেশ এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে।’

শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৯ টায় সুনামগঞ্জের হাজীপাড়া এলাকায় সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সুনামগঞ্জ জেলা প্রশানের উদ্যোগে মহিলা বিষয়ক অধিদফতর, জাতীয় মহিলা সংস্থা ও বাংলাদেশ শিশু একাডেমির কর্মকর্তাদের সঙ্গে এই মতবিনিময় সভা হয়।

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জন্য তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন প্রকল্প তৈরি করা হবে বলে আশ্বাস দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘হাওরের মানুষ শুধু ধানের ওপর নির্ভরশীল, মাছের উপর নির্ভরশীল। এর থেকে বেরিয়ে এসে নতুন কর্মসংস্থানের সুযোগ খুঁজতে হবে। সেজন্য আমরা নারীদের বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছি।’

মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় সুশীল সমাজের প্রতিনিধিরা হাওর পাড়ের নারী ও শিশুদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পরে প্রতিমন্ত্রী দিরাইয়ে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে এতিম ও অসহায় কিশোরীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে একাডেমিক ও আবাসিক ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

মতবিনিময় সভায়  উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, মহিলা বিষয়ক অধিদফতরের অতিরিক্ত পরিচালক শাহনওয়াজ দিলরুবা খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, শিশু বিষয়ক কর্মকর্তা বাদল কৃষ্ণ বর্মণ প্রমুখ। উন্মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন, খেলাঘরের সভাপতি বিজন সেন রায়, উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদর উপজেলা ভাইস চেয়াম্যান  নিগার সুলতানা কেয়া।

 

 

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম