সিলেটে পাথর তুলতে গিয়ে মাটিচাপায় কিশোরী নিহত

সিলেট প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৭, ১৩:২৭আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ১৩:২৭

সিলেট সিলেটের জাফলংয়ের মন্দিরজুমে পাথর তুলতে গিয়ে মাটিচাপায় শম্পা দাস (১৮) নামে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ছয় জন। সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গর্তে পাথর তোলার চক্রের মূল হোতা ও পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের সভাপতি নান্নু মিয়াকে আটক করেছে পুলিশ। গোয়াইন ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শম্পা নেত্রকোনা জেলার খালিয়াজুড়ী উপজেলার সামপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন থেকে সে জাফংলয়ে পাথর তোলার কাজ করে আসছিল। নান্নু মিয়ার অধীনে কাজ করত সে।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশকে ফাঁকি দিতে নান্নু মিয়ার তত্ত্বাবধানে শ্রমিকরা গভীর রাত থেকেই মন্দিরজুমে গর্ত থেকে পাথর তোলার কাজ করত। রবিবার (১২ নভেম্বর) দিবাগত গভীর রাতেও তারা পাথর তুলতে থাকে। সকালের দিকে ওই গর্তে মাটি ধ্বসে পড়লে ঘটনাস্থলেই ওই কিশোরী নিহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের সভাপতি নান্নু মিয়াকে আটক করে।

ওসি দেলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহত কিশোরীর লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতরা গ্রেফতারের ভয়ে পালিয়েছে। এ ঘটনায় মামলা  দায়ের করার প্রস্তুতি চলছে।’

/এসএসএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম