বাহরাইনে ‘কোটি কোটি’ টাকা আত্মসাৎ, শ্রীমঙ্গলে গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৭, ০৪:০৯আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ০৪:০৯

 

মৌলভীবাজার মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসী বাঙালি ও বিভিন্ন দেশের নাগরিকদের কাছ থেকে ‘কোটি কোটি’ টাকা আত্মসাতের অভিযোগে খালেদ মাহমুদ (৪০) নামে এক প্রবাসীকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। বুধবার (১৫ নভেম্বর) রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি পাসপোর্ট, ১৪টি এটিএম কার্ড ও বাহরাইনের ন্যাশনাল কার্ডসহ একাধিক ভুয়া আইডি কার্ড ও পাসপোর্ট জব্দ করা হয়।

ঢাকা হেডকোয়ার্টারের সিআইডি পুলিশের পরিদর্শক মো. আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক খালেদ মাহমুদ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুল নগর গ্রামের সিকান্দর আলীর ছেলে। সর্বশেষ তিনি আরেক প্রবাসী রহুল আমিনের পাসপোর্ট জালিয়াতি করে দেশে পালিয়ে আসেন।

সিআইডি পুলিশের পরিদর্শক মো. আশরাফুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খালেদ মাহমুদ পাসপোর্টে ছদ্মনাম ও ভুয়া ঠিকানা ব্যবহার করে বাহরাইনে যান। সেখানে গিয়ে সিলেট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নারীদের সঙ্গে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তিনি প্রবাসী বাঙালিদের পাশাপাশি বাহরাইনের নাগরিকসহ বিভিন্ন দেশের মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। এরপর পাসপোর্ট জালিয়াতি করে দেশে পালিয়ে আসেন।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা দেশে ও বিদেশে গিয়ে এ বিষয়ে তদন্ত করে তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে দেশে ও বিদেশে একাধিক মামলা রয়েছে।’

 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম