বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

মৌলভীবাজার প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৭, ১১:৫১আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১২:০০

ট্রেনের বগি লাইনচ্যুত (ফাইল ছবি) চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-সিলেট আখাউড়া রেল সেকশনের কুলাউড়া উপজেলার ভাটেরা বাজার রেলওয়ে স্টেশন ও মাইজগাঁও স্টেশনের মধ্যবর্তীস্থানে এ ঘটনা ঘটে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
রেলওয়ে সূত্রে জানা যায়, সকালে সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেন ভাটেরা বাজার রেলওয়ে স্টেশন ও মাইজগাঁও স্টেশনের মধ্যবর্তী স্থানে একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এরপর থেকে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আখাউড়া-সিলেট রেলপথের প্রধান লাইনে চাকা লাইনচ্যুত হয়। রেলওয়ের উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলের দিকে গেছে। ট্রেন লাইন চালু হতে আরও এক ঘণ্টা সময় লাগবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম