হবিগঞ্জে প্রসূতির পেটে গজ রেখে সেলাই: তদন্ত কমিটি গঠন

হবিগঞ্জ প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৭, ১৭:৪৪আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৭:৫১

হবিগঞ্জ হবিগঞ্জ শহরের চাঁদের হাসি হাসপাতালে সিজারের সময় প্রসূতির পেটে গজ রেখে সেলাই করার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. সত্যজিৎ কুমার সাহার নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির বাকি সদস্যরা হলেন চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মহিউদ্দিন আহমেদ ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেন চৌধুরী।

এ ব্যাপারে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. সুচিন্ত চৌধুরী জানান, এ ঘটনায় ডেপুটি সিভিল সার্জন ডা. সত্যজিৎ কুমার সাহার নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সঞ্জীব সরকার জানান, তার স্ত্রী মল্লিকা দাসকে (৩৮) সিজারিয়ান অপারেশনের জন্য চাঁদের হাসি হাসপাতালে ভর্তি করেন। গত ২৩ আগস্ট অপারেশনের সময় চিকিৎসক ডা. এসকে ঘোষ রোগীর পেটে গজ রেখেই সেলাই করে দেন।

তিনি জানান, স্ত্রীকে বাসায় নিয়ে গেলে কয়েকদিন পর থেকেই পেটে ব্যথা অনুভব করতে থাকে মল্লিকা। ব্যথা বাড়ায় বেশ কয়েকদিন পর আবারও তাকে চাঁদের হাসি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মল্লিকাকে বেশ কয়েকটি পরীক্ষা দেন। পরীক্ষায় তার পেটের ভেতরে কিছু রয়ে গেছে বলে ধারণা করা হয়। পরে আরও পরীক্ষা-নিরীক্ষার পর সপ্তাহ খানেক আগে হেলথ কেয়ার ক্লিনিকে অপারেশন করে মল্লিকার পেটের ভেতর থেকে একটি গজ বের করেন ডা. আবুল কালাম চৌধুরী।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের