হবিগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৭, ১৯:২৪আপডেট : ০২ ডিসেম্বর ২০১৭, ১৯:২৯

হবিগঞ্জ হবিগঞ্জের আজমিরিগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি মেম্বার নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা যায়, জেলার আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের খেলু মিয়ার সঙ্গে একই গ্রামের মাসুক মিয়ার গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে শনিবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ১৬ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে খেলু মিয়ার ভাই সাবেক ইউপি মেম্বার নুরুল আমিন মারা যান। খবর পেয়ে আজমিরিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজমিরিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম