সুনামগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে শোভাযাত্রা

সুনামগঞ্জ প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৭, ১৩:২২আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৩:২২

বর্ণাঢ্য শোভাযাত্রা আজ ৬ ডিসেম্বর সুনামগঞ্জ মুক্ত দিবস। এ উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জেলা প্রশাসন এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট কমান্ড। বুধবার সকাল ১১টায় শহরের জেলরোড এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সুনামগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে শোভাযাত্রা শোভাযাত্রায় জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক সাবিরুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী নুরুল মোমেন, পৌর মেয়র আয়ূব বখত জগলুল,বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজাদ, মুক্তিযোদ্ধা অ্যাড বজলুল মজিদ চৌধুরী, পিপি ড. খায়রুল কবীর রুমেন, প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামদ আজাদের ছেলে আজিজুস সামাদ ডন, প্রমুখ। এ শোভাযাত্রায় ১৯৭১ সালে মক্তিযোদ্ধাদের কাছে রাজাকার ও পাকিস্তানি হানাদারদের আত্মসমর্পণের প্রতীকী দৃশ্য ফুটিয়ে তোলা হয়। পরে শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভার আয়াজন করা হয়।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম