সুনামগঞ্জে সৌর বিদুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৭, ১৩:৪৭আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১৩:৫১

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা সুনামগঞ্জের দুর্গম হাওর এলাকায় নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদুৎ উৎপাদন পাইলট প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের সাসকাই গ্রামে এই প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, প্রকল্পের জমিদাতা সুবল চন্দ্র দাস এবং উপকারভোগীদের সঙ্গে কথা বলেন।

ভিডিও করফারেন্সে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, সুনামগঞ্জ পৌরসভার  মেয়র ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আয়ুব বখত জগলুল, পিপি ড. খায়রুল কবীর রুমেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.  ইদ্রিস আলী বীরপ্রতীক, সিভিল সার্জন ডা. আশুতোশ দাস প্রমুখ।

জেলা প্রশাসক তার বক্তব্যে প্রকল্পের বিস্তারিত বিবরণ তুলে ধরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। উল্লেখ্য ২০১৩ সালের ১৪ জুলাই যোগাযোগবিচ্ছিন্ন দুর্গম জনপদ শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের সাসকাই গ্রামে চার একর জায়গার ওপর নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদুৎ উৎপাদন পাইলট প্রকল্পের কাজ শুরু হয়। টানা সাড়ে তিন বছর কাজ করার পর আজ এটি উদ্বোধন করা হলো।

এর আগে গত ২৩ আগস্ট বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় এই প্রকল্পে। বিদ্যুৎ গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ৬ কিলোমিটার সঞ্চালন লাইন টানা হয়। বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায়, পাইলট প্রকল্পে দুই হাজার ৩২২টি সোলার প্যানেল দুই হাজার ৫০০ অ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতা সম্পন্ন ৫৪০টি ব্যাটারি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এতে সাসকাই এলাকার ৪০০ পরিবার বিদ্যুৎ সেবার আওতায় এসেছে। প্রকল্প বাস্তবায়নে ৩২ কোটি টাকা খরচ করেছে সরকার।



/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী