সিলেট আদালতে মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের

সিলেট প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৭, ১৪:৫১আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৪:৫১

মাহমুদুর রহমান বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের প্রতি অবজ্ঞাসূচক বক্তব্য দেওয়ায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে আদালতে ৫০০ কোটি টাকার মানহানির অভিযোগ দায়ের হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে সিলেট চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরোর আদালতে অভিযোগটি করেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার।

আদালত অভিযোগটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই’কে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন আগামী এক সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মাহফুজুর রহমান।

রাহাত তরফদারের আইনজীবী অ্যাডভোকেট কিশোর কুমার কর জানান, স্বাধীনতাকে নিয়ে অবজ্ঞা করায় আদালতে ৫০০ কোটি টাকার মানহানির অভিযোগ দাখিল করেছেন রাহাত। আদালত তার অভিযোগটি তদন্তের জন্য পিবিআই’কে নির্দেশ দিয়েছেন।

সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার বলেন, ‘মাহমুদুর রহমান বাংলাদেশের স্বাধীনতাকে বিকৃতভাবে উপস্থাপন করেছেন। এমনকি মহান মুক্তিযুদ্ধের প্রতি চরম অবজ্ঞা করেছেন। আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে নিজের দায়িত্ববোধ থেকে অভিযোগ দাখিল করেছি।’

আরও পড়ুন:
মাহমুদুর রহমানের বিরুদ্ধে তিন জেলায় রাষ্ট্রদ্রোহিতার মামলা 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান