সুনামগঞ্জে প্রাইভেটকার খাদে, নিহত ৪

সুনামগঞ্জ প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৭, ১৯:১৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ২০:০৩

সুনামগঞ্জ সুনামগঞ্জের ছাতকে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় চার যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালারুকা ইউনিয়নের রায় সন্তোষপুর এলাকায় তাদের বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার মাহতাবপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে তোফায়েল মিয়া (২৭),  টুকেরবাজার শেখপাড়া আবাসিক এলাকার ছুুরাব মিয়ার ছেলে তায়েব আহমদ (৩৫),  ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের মো. ফয়জুল  হকের ছেলে তারেক আহমদ (২৭) ও একই গ্রামের শাহজাহান মিয়া (৩২)। এ ঘটনায় আহত প্রাইভেটকারের চালক মাছুম আহমদকে (২৮) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ছাতক উপজেলার দশঘর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের লাশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

জানা যায়, ছাতকে একটি বিয়ের অনুষ্ঠান শেষে প্রাইভেটকারে চার যুবক সিলেটের টুকেরবাজারে যাচ্ছিলেন। পথে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের রায় সন্তোষপুরে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। আহত প্রাইভেটকার চালককে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক