শাবি সিন্ডিকেট নির্বাচনের ফলাফল ঘোষণা

শাবি প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৭, ০৬:৪৩আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ০৬:৪৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) দীর্ঘ পাঁচ বছর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) অনুষ্ঠিত সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন।

এ নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের একটি, আওয়ামী-বামপন্থী শিক্ষকদের একটি এবং বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের একটি প্যানেল অংশগ্রহণ করে। বৃহস্পতিবার সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সভা কক্ষে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন জানান, সিন্ডিকেটে দুইটি সদস্য পদে ক্যাটাগরী-১ এ আওয়ামী-বামপন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ থেকে অধ্যাপক ড. জহির বিন আলম ১৫৮ ভোট পেয়ে এবং আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ থেকে অধ্যাপক ড. মস্তাবুর রহমান ১৬৭ ভোট পেয়ে  নির্বাচিত হয়েছেন।




তিনি আরও জানান, একাডেমিক কাউন্সিলের চারটি সদস্য পদেই জিতেছেন ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ প্যানেল থেকে। তারা হলেন সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে সমাজবিজ্ঞান বিভাগের মো. আনোয়ার হোসেন (১৬১ ভোট) ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের ড. আসিফ ইকবাল (১৬৪ ভোট) এবং সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়রিং বিভাগের মো. সাইফুল ইসলাম (১৫২ ভোট) ও স্থাপত্য বিভাগের সুব্রত দাশ (১৪০ ভোট)।  একটি পদেও জয় লাভ করতে পারেনি বিএনপি-জামায়াতপন্থীদের প্যানেল। 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সংবিধানে দুই বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে র্দীঘদিন ধরে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ ২০১২ সালের এপ্রিলে সিন্ডিকেট নির্বাচন অনুষ্ঠিত হয়।

 







/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম