হবিগঞ্জে সিএনজি-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৭, ০২:২০আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ০২:২০

হবিগঞ্জ হবিগঞ্জের বাহুবলে সিএনজি-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে  আরও চার জন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।   শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রুহেল মিয়া (২৪)  বাহুবল উপজেলার চিচিরকোর্ট গ্রামের হাসন আলীর ছেলে ।

ওসি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাহুবল উপজেলার মিরপুর বাজার থেকে নতুন বাজার যাওয়ার পথে একটি সিএনজি কামাইছড়া এলাকায় পৌঁছালে  শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে   সিএনজিতে থাকা ৫ যাত্রী আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে রুহেল মারা যায়।

ওসি আরও জানান, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। এদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী