আগামী নির্বাচনে আ’লীগ জনগণের কাছে পরাস্ত হবে: গয়েশ্বর

সুনামগঞ্জ প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ১৮:৫৪

সুনামগঞ্জে কর্মী সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ জনগণের কাছে পরাস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর  চন্দ্র রায়। তিনি বলেন, ‘বর্তমান সরকারে জনগণের আস্থা নেই। বর্তমানে জনগণ ও সরকার দু’টি পক্ষ। ইতিহাস বলে জনগণ কখনও পরাস্থ হয় না। আওয়ামী লীগ সরকারই জনগনের কাছে পরাস্থ হবে।’

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে সুনামগঞ্জ শহরের কাজির পয়েন্ট এলাকার লতিফা কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   

তিনি আরও বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন নয়। দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না। জনগণ ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলে। সুতরাং যে নির্বাচনে জনগনের অংশগ্রহণ থাকে না সে নির্বাচনে বিএনপি অংশ নেবে না। আমরা নির্দলীয় ও নিরপেক্ষ সরকারে অধীনেই নির্বাচন চাই।’

জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথি অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম