সিলেটে গ্যাস প্লান্টে বিস্ফোরণ, ফিল্ড ম্যানেজার দগ্ধ

সিলেট প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৭, ২০:৫৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ২০:৫৮

সিলেট সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার টিকরবাড়ী এলাকায় রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) এর প্লান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে আরপিজিসিএলের ফিল্ড ম্যানেজার মনোয়ার আহমদ (৪৫) দগ্ধ হন। পেট্রোলের রিজার্ভ ট্যাংকের পাইপলাইনের লিকেজ দেখা দিলে তা পানি ভেবে আগুন দিয়ে পরীক্ষা করতে গিয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

গুরুতর আহত মনোয়ারকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আরপিজিসিএলের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) আবু জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরপিজিসিএল প্লান্টের পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা বাছিত আহমদ প্লান্টের নিরাপত্তারক্ষীদের বরাত দিয়ে জানান, বিকালের দিকে ভেতরের পেট্রোল সাপ্লাই লাইনের একটি পাইপ লিকেজ হয়ে তরল পদার্থ বের হতে দেখে  নিরাপত্তারক্ষীরা ফিল্ড ম্যানেজারকে খবর দেন। ফিল্ড ম্যানেজার মনোয়ার লিকেজ দিয়ে বের হওয়া তরল পদার্থ পানি বলে শনাক্ত করেন। বিষয়টি নিশ্চিত হতে দেয়াশলাই দিয়ে আগুন ধরানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় মনোয়ার আহমদ দগ্ধ হন। সঙ্গে সঙ্গে স্থানীয় অগ্নিনির্বাপক ব্যবস্থা ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর রুহিন আহমদ খান জানান, ভয়াবহ দুর্যোগ থেকে বেঁচে গেছেন পৌরবাসী। সেখানে পেট্রোলের রিজার্ভ ট্যাংক ছিল। ভাগ্যক্রমে সেটি বিস্ফোরণ হয়নি। না হলে পুরো ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়তো।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক শিবলী জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম