শ্রীমঙ্গলে জেঁকে বসেছে শীত

মৌলভীবাজার প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০১৮, ১২:৫৪আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ১৩:০৯

কুয়াশাচ্ছন্ন সকাল সারাদেশের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ওপর দিয়ে বইছে শৈত্য প্রবাহ। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার তীব্রতা আর কনকনে ঠাণ্ডা। কিছুটা হঠাৎ করেই এ এলাকায় জেঁকে বসেছে শীত। আজ শনিবার সকালে কুয়াশার কারণে মৌলভীবাজারের কোথাও সূর্যের মুখ দেখা যায়নি।  

শ্রীমঙ্গলের একদিকে বাইক্কাবিল, হাইল হাওর আর অন্যদিকে চা বাগান ও পাহাড়। সবমিলিয়ে এখানকার নিম্ন আয়ের নৃতাত্ত্বিক গোষ্ঠীর সদস্য, চা শ্রমিক ও হাওর পাড়ের জেলেরা শীতে কাবু হয়ে গেছেন।

শীতের সকাল শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার হারুনুর রশিদ বাংলা ট্রিবিউনকে শনিবার বলেন, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহী ও চুয়াডাঙ্গায় ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গলে তাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার শ্রীমঙ্গলের তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াস ছিল। শৈত্য প্রবাহ আরও কয়েকদিন থাকবে বলে জানিয়েছেন তিনি। 

শ্রীমঙ্গলে শীতের সকাল

শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। শুক্রবার থেকে এখন পর্যন্ত ২০/২৫টি শিশু প্রাইভেট চেম্বার ও সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে। 

শ্রীমঙ্গলে জেঁকে বসেছে শীত

মৌলভীবাজার জেলা প্রশাসক তোফায়েল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, শীত মোকাবিলায় জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি আছে। সরকারি ও বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে দুস্থ মানুষের মাঝে। আগামীতে আরও করা হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম