তাপমাত্রা আরও কমেছে শ্রীমঙ্গলে, বাড়ছে রোগ-বালাই

মৌলভীবাজার প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৮, ১২:১০আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১২:১৯

শীত থেকে বাঁচতে আগুন পোহাচ্ছে লোকজন তীব্র শৈত্যপ্রবাহে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা আরও কমেছে। আজ শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয় ৫.৯ ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহ আরও দু-একদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

কনকনে ঠাণ্ডার সঙ্গে বয়ে যাওয়া হিমেল হাওয়ায় জবুথবু চা বাগান অধ্যুষিত এলাকা ও হাওরের লোকজন। ঠাণ্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. মিনাক্ষী দেবনাথ মুঠোফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শীতজনিত রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছে শিশুরা। মৌলভীবাজার সদর হাসপাতালেও বৃদ্ধ ও শিশুরা বেশি ভর্তি হয়েছে।’

কুয়াশাচ্ছন্ন শীতের রাত হাসপাতালে আসা রোগীদের স্বজনরা জানিয়েছেন, তীব্র শীতের কারণে শিশুরাই এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে। তারা ডায়রিয়া, শ্বাসকষ্ট ও সর্দিজ্বরে আক্রান্ত হচ্ছে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আনিছুর রহমান আজ সোমবার সকালে মুঠোফোনে বলেন, শ্রীমঙ্গলে তাপমাত্রা ৫.৯ ডিগ্রি সেলসিয়াস। রবিবার ছিল ৭.৬ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও বলেন, সারাদেশে আরও দু-একদিন এমন পরিস্থিতি থাকবে। এরপর থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে।

আরও পড়ুন:

অর্ধ শতকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২.৬

তীব্র শীতে বাড়ছে শিশুদের রোগ

দিনাজপুরের তাপমাত্রা ৩.২ ডিগ্রি, বিপর্যস্ত জীবনযাত্রা

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম