মৌলভীবাজারে বাসের চাপায় শিশুর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৮, ১৭:৩২আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ১৭:৩২

সড়ক দুর্ঘটনা

মৌলভীবাজার শহরে বাসের চাপায় রেহান মিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় শিশুর মা হালিমা বেগম আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহম্মদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

৮ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের মৌলভীবাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। উত্তেজিত জনতা বাসটি ভাংচুর করে।

স্থানীয়রা জানান, শিশুর মা হালিমা বেগম ছেলেকে নিয়ে রাস্তা পারাপারের সময় একটি বাস খুব দ্রুতগতিতে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুর মৃত্যু হয়। এসময় শিশুর মা আহত হয়েছেন। তাকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

নিহত শিশু রাজনগর উপজেলার গড়গাঁও গ্রামের নূরউদ্দিন এর ছেলে। 
মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহম্মদ বলেন, বাসটি আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে।  এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতার দখলে খুলনা পাউবো’র ২ ড্রেজার, বছরে ক্ষতি ৫ কোটি টাকা 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম