হবিগঞ্জে গুলিবিদ্ধ ৩ ডাকাতসহ গ্রেফতার ৯

হবিগঞ্জ প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৮, ১৫:০০আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ১৫:০২

হবিগঞ্জে ডাকাত গ্রেফতার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ডাকাতি করার  সময় ৯ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় র‌্যাবের গুলিতে ৩ ডাকাত আহত হয়। মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি আজমিরুজ্জামান জানান, মঙ্গলবার  ভোরে উপজেলার নতুন বাজারে একটি বাসায় একদল ডাকাত হানা দেয়। এ সময় র‌্যাব-১০  এর সদস্যরা খবর পেয়ে ডাকাত দলকে ধাওয়া করে। এ সময় র‌্যাবের গুলিতে ৩ ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ ডাকাতসহ ৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় ডাকাতদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব।

তিনি আরও জানান, আটক ৯ জনের মধ্যে ৬ জনকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে এবং গুলিবিদ্ধ ৩ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল  কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় চুনারুঘাট থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক