চাঁদার রশিদে বঙ্গবন্ধুর ছবি, সিলেটে জামায়াত নেতা গ্রেফতার

সিলেট প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৮, ১৬:৩৯ আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৭:০৩

চাঁদার রশিদে বঙ্গবন্ধুর ছবি
সিলেটে বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে টাকা তোলার অভিযোগে দায়ের করা মামলায় এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ জানুয়ারি) ভোরে তাকে গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবার রাতে দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়া এই মামলাটি করেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ওসি আনোয়ার হোসেন।

মামলায় একই ইউনিয়নের জামায়াত নেতা মাওলানা সোলায়মানসহ কয়েকজনকে আসামি করা হয়।

জানা যায়, গত কয়েকদিন ধরে সিলেটের দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা সুলাইমান হোসেন বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে জালালপুর ফাউন্ডেশন এবং ওমর একাডেমি মাদ্রাসার নামে টাকা তুলছিলেন। অতীতেও তিনি একইভাবে টাকা তুলে নিজ দলের নেতাকর্মীদের পেছনে ব্যয় করেছেন বলে অভিযোগ রয়েছে।

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ওসি আনোয়ার হোসেন জানান, মাওলানা সুলাইমান হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে চাঁদা মামলা করা হয়েছে। বুধবার রাতে পুলিশ জালালপুর গ্রামে অভিযান চালিয়ে জামায়াত নেতা ড.হারুনুর রশিদকে গ্রেফতার করেছে।

 

/জেবি/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভর্তুকিতে বিদ্যুৎ কোম্পানিগুলো: তারপরও কর্মীদের ‘প্রফিট বোনাস’ দেওয়া নিয়ে প্রশ্ন
ভর্তুকিতে বিদ্যুৎ কোম্পানিগুলো: তারপরও কর্মীদের ‘প্রফিট বোনাস’ দেওয়া নিয়ে প্রশ্ন
৪৪ বছরেও থামছেন না অ্যান্ডারসন, এবার ইতালির টি-টেনে অধিনায়ক
৪৪ বছরেও থামছেন না অ্যান্ডারসন, এবার ইতালির টি-টেনে অধিনায়ক
বাবা তারকা, তবু বলিউডে গডফাদার নেই—কী বললেন সারা আলি
বাবা তারকা, তবু বলিউডে গডফাদার নেই—কী বললেন সারা আলি
ঢাকায় গ্যাসের চুলায় দগ্ধ ফিলিপাইনের নাগরিক
ঢাকায় গ্যাসের চুলায় দগ্ধ ফিলিপাইনের নাগরিক
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো