মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের আদমপুর ইউনিয়নের লোকালয়ে ধরা পড়েছে দুর্লভ প্রজাতির বিলুপ্তপ্রায় প্রাণী চিতা-বেড়াল। কুরমা বনবিটের বিট কর্মকর্তা মো. জহিরুল ইসলাম রবিবার (২৮ জানুয়ারি) সকালে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শনিবার (২৭ জানুয়ারি) বিকালের দিকে আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামে সমিজ মিয়ার বাড়ির উঠানে একটি চিতা-বেড়াল দেখে বাড়ির লোকজন ও এলাকাবাসী মিলে বেড়ালটিকে আটক করে। খবর পেয়ে বনবিভাগের লোকজন গিয়ে চিতা বেড়ালটিকে উদ্ধার করে নিয়ে আসে।
তিনি আরও বলেন, সন্ধ্যায় রাজকান্দি রেঞ্জের আদমপুর বনবিট এলাকায় চিতা-বিড়ালকে অবমুক্ত করা হয়।
এদিকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব এর ভাষ্য অনুযায়ী, খাদ্যের অভাবে প্রায় সময় নানা প্রজাতির প্রাণী লোকালয়ে এসে মানুষের হাতে মারা পড়ছে বা ধরা পড়ে আহত হচ্ছে। মূলত বন উজাড় হওয়ার কারণে লোকালয়ে আসছে এসব বন্যপ্রাণী।








