সিলেট-১ আসন নিয়ে যে মিথ

তুহিনুল হক তুহিন, সিলেট
৩১ জানুয়ারি ২০১৮, ১৫:৪৮আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ০০:৫৫

সিলেট বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশের রাজনীতিতে সিলেটকে নিয়ে এক ধরনের ‘মিথ’ প্রচলিত আছে। সিলেট-১ আসনে যে দল বিজয়ী হয় সেই দলই সরকার গঠন করে বলে বিশ্বাস অনেকের। অর্থাৎ সিলেট-১ আসনটি যার সরকারও তার। হযরত শাহজালাল (রহ:)  ও হযরত শাহপরাণ (রহ:)সহ ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত পূণ্যভূমির এই আসনটি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ সব দলের কাছে  খুবই গুরুত্বপূর্ণ। মূলত এই জনশ্রুতিকে মাথায় রেখে মাজার জিয়ারত এবং জনসভার মধ্যে দিয়ে সিলেট থেকেই শুরু হয় সব দলের নির্বাচনি প্রচারণা। সরকার গঠন করার বিষয়টি মাথায় রেখে মর্যাদাপূর্ণ এ আসনে শক্তিশালী প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হয়।

সিলেট-১ আসনই শুধু নয়, কালের সাক্ষী হয়ে আছে সিলেটের ঐতিহ্যবাহী ‘আলিয়া মাদ্রাসা’ মাঠও। এ মাঠেই জনসভা করে নির্বাচনি প্রচারণা শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল। সেই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচন ও সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে সিলেট থেকেই তাদের প্রচারণা শুরু করেছে। দলের সভাপতি ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন আউলিয়ার মাজার জিয়ারত ও আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মধ্য দিয়ে নির্বাচনি গণসংযোগ শুরু করেছেন।

মূলত আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা থেকেই এ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিভিন্ন দলীয় প্রধানরা। বিগত সব নির্বাচনে এ মাঠ থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট-১ আসনের প্রার্থী ঘোষণা করেন। একইভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও একই মাঠ থেকে প্রার্থী ঘোষণা করেন।

সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড, সিলেট সদর ও কোম্পানীগঞ্জের একাংশ নিয়ে গঠিত সিলেট-১ আসন। এ  আসন  থেকে বিজয়ী হয়ে স্পিকার নির্বাচিত হন হুমায়ুন রশীদ চৌধুরী। একইভাবে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পালন করেন এম সাইফুর রহমান। সর্বশেষ এই আসনে নির্বাচিত হন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।  ওই নির্বাচনে তার বিরুদ্ধে অন্য কোনও দলের প্রার্থী ছিল না। তবে নবম জাতীয় সংসদ নির্বাচনে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী সাইফুর রহমানকে পরাজিত করেছিলেন আবুল মাল আবদুল মুহিত। নবম সংসদ নির্বাচনে মুহিত এক লাখ ৭২ হাজার ৮১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। আর  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  এম  সাইফুর রহমান পেয়েছিলেন এক  লাখ ৩৫ হাজার ২১৩ ভোট।

১৯৯১ সালের সংসদ নির্বাচনে সিলেটের ১৯টি আসনের মধ্যে বিএনপির হয়ে খন্দকার আব্দুল মালিক শুধু সিলেট-১ আসন  থেকে বিজয়ী হয়েছিলেন। এরপরও বিএনপিই সরকার গঠন করে।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবুদল মুক্তাদির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিলেটের আসনটি অত্যন্ত মর্যাদাপূর্ণ, যা বলার অপেক্ষা রাখে না। আমি মনে করি এটা আধ্যাত্মিক বিষয়। স্বাধীনতার পর থেকে এই ধারা চলমান, সিলেট-১ আসন  যার,সরকারও তার। এই ধারাবাহিকতা যুগ যুগ ধরে অব্যাহত আর  অটুট থাকুক।’

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীও এ কথা স্বীকার করেন। তিনিও বলেন, ‘সিলেট-১ আসন  যার, সরকারও তার। এই কথা এখনকার নয়। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই এই জনশ্রুতি প্রচলিত। মঙ্গলবার আমাদের নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে মাজার জিয়ারত করার পর আলিয়া মাদ্রাসার মাঠ থেকে ফের আওয়ামী লীগকে ভোট দিয়ে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সিলেটবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন। স্বাধীনতার পর থেকেই সেই রেকর্ড সিলেটের মানুষ ধরে রেখেছে। আমি মনে করি এটা বিরাট পাওয়া এবং সম্পূর্ণ ভিন্ন রকম তৃপ্তি।’

দলীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় নির্বাচনে সিলেট-১ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তার ছোট ভাই ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও সাবেক রাষ্টদূত ড. একেএম মোমেন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। এছাড়া বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন 

বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবুদল মুক্তাদির। তবে কেউ কেউ প্রার্থী হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চাইছেন, কেউ কেউ আবার প্রার্থী হিসেবে তারেক রহমানের স্ত্রী জোবাইদাকে চাইছেন। 

 

/এফএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম