খালেদা জিয়ার আগমনের পোস্টার লাগানোর সময় গ্রেফতার ২

হবিগঞ্জ প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২১

হবিগঞ্জ সিলেটে খালেদা জিয়ার আগমন উপলক্ষে পোস্টার লাগানোর সময় হবিগঞ্জে দুই ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোরে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য সৈয়দ মুশফিক আহমেদ ও  জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম।  

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, ‘গ্রেফতার দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে আগেই নাশকতার মামলা ছিল। তাই তাদের গ্রেফতার করা হয়েছে।’

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে পুলিশের একটি টিম শহরের ঈদগাহ এলাকায় চেকপোস্টে চেক করার সময় কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য সৈয়দ মুশফিক আহমেদকে এবং ভোরে পৌর এলাকার উমেদনগর থেকে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলামকে আটক করে পুলিশ।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী বলেন, ‘কোনও মামলা ছাড়াই পুলিশ ছাত্রদল নেতাদের গ্রেফতার করছে। জেলা ছাত্রদল এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ছাত্রদল নেতাদের গ্রেফতার করে আন্দোলন দমিয়ে রাখা যাবে না।’

/এসএসএ/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম