খালেদার সিলেট সফর, ফেস্টুন লাগানোর সময় স্বেচ্ছাসেবক দলের ৩ জন আটক

মৌলভীবাজার প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৫৬

আটক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিলেট সফর উপলক্ষে ফেস্টুন লাগানোর সময় স্বেচ্ছাসেবক দলের ৩ জনকে আটক করা হয়েছে। রবিবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ফেস্টুন লাগানোর সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। রবিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শেরপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক সৈয়দ ফয়সল আহম্মদ, সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুবের আহম্মদ, মনুমুখ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক শাহ ইমরান সাজু।
মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক শেরপুর পুলিশ ফাঁড়ির আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম