সুনামগঞ্জ সদর উপজেলার চলতি নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৮ টি বোমা মেশিন জব্দ করেছে সদর থানা পুলিশ। সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোরে জেলা ডিবি পুলিশের নেতৃত্বে চলতি নদীর বালাকান্দা, মনিপুরঘাট উড়াকান্দা এলাকায় অভিযান চালিয়ে এসব বোমা মেশিন আটক করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, শহীদুল্লাহ জানান, জব্দ করা বোমা মেশিনগুলো ধ্বংস করা হবে। একইসঙ্গে এসব বোমা মেশিন পরিচালনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসী অভিযোগ করেন, দিনে বোমা মেশিন চালানো বন্ধ থাকলেও গভীর রাতে চলতি নদীর বুকে শত শত বোমা মেশিন বিকট আওয়াজ করে চলে। এতে এলাকাবাসী যেমন দুর্ভোগ পোহাচ্ছেন, পরিবেশ ও জনস্বাস্থ্যেরও মারাত্মক ক্ষতি হচ্ছে।








