হবিগঞ্জে নাশকতার আশঙ্কায় জামায়াতের লাখাই উপজেলা আমির হাবিবুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার ৯টি থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নাজিম উদ্দিন তাদেরকে আটকের কথা স্বীকার করে জানান, পুলিশ নাশকতার অভিযোগে তাদের আটক করেছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় তিন দিনে বিএনপি-জামায়াতের ১০৫ নেতাকর্মী আটক








