হবিগঞ্জে বিএনপির ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের পাঁচটি মামলা

হবিগঞ্জ প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১০

মামলা হবিগঞ্জ খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে হবিগঞ্জে হামলা, ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের ১৮৫ নেতাকর্মীদের নাম উল্লেখ করে প্রায় ৮০০ জনের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ বাদী হয়ে চারটি থানায় এ মামলাগুলো দায়ের করেন।

এর মধ্যে হবিগঞ্জ সদর মডেল থানায় দুটি মামলার একটিতে ১৫০ জনকে এবং অন্যটিতে ১৫৯ জনকে আসামি করা হয়েছে। এছাড়া শায়েস্তাগঞ্জ থানায় ভাঙচুর ও হামলার অভিযোগে পুলিশ বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা, বানিয়াচং থানায় একই অভিযোগে ৩০ জনের নাম উল্লেখ করে ২৫০ জনের বিরুদ্ধে এবং লাখাই থানায় ১৬ জনের নাম উল্লেখ করে ৪০ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোতে বিএনপি নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নাজিম উদ্দিন জানান, গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং জনগণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী