তাহিরপুরে আগুনে পুড়লো ১৩টি দোকান

সুনামগঞ্জ প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৮, ১০:১৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১০:১৩

তাহিরপুর বাজারে আগুনে পুড়ে গেছে ১৩টি দোকান সুনামগঞ্জের তাহিরপুর বাজারে আগুনে পুড়ে গেছে ১৩টি দোকান। রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে মোতাগাব্বির কটু মিয়া, শফিকুল, তফাজ্জুল, কাজল তালুকদার, বিশ্বজিৎ চন্দ, আলমাছ মিয়া, আব্দুল বাছিত জানান, তিনটি মুদি দোকান, দুটি সেলুন, একটি লেপতোসকের  দোকান, একটি পণ্যের গুদামসহ ১৩টি দোকান আগুনে পুড়ে গেছে। 

বাজারের শাহজালাল টাওয়ারের ব্যবস্থাপক মো. এইচ এম রাসেল বলেন, গভীর রাতে রেনু মিয়া ও দোকান কর্মচারী ফরহাদ আগুন দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেন। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও ব্যবসায়ীরা নিশ্চিন নন। ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল জানান, খবর পেয়ে তিনি রাতেই ঘটনাস্থলে ছুটে যান। নিজে থেকে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ভোর ৫টার দিকে আগুন নেভাতে সক্ষম হন।

তিনি বলেন, তাহিরপুর উপজেলা সদরে কোনও ফায়ার সার্ভিসের স্টেশন না থাকায় বারবার এভাবে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্রী নন্দন কান্তি ধর জানান, ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এলাকাবাসীকে সহযোগিতা করেছে। ক্ষয়ক্ষতির পরিসংখ্যান এখনও জানা যায়নি।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম