হবিগঞ্জে গুলিবিদ্ধ দুই জনসহ ছয় ডাকাত আটক

হবিগঞ্জ প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২৬আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩২

হবিগঞ্জে আটক চার ডাকাত হবিগঞ্জে উচাইলে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ছয় ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ দুই ডাকাতকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

আটককৃতরা হলেন- সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামের লিলু মিয়ার ছেলে বাহার (৩৫), জিতু মিয়ার ছেলে ইউনুছ (৩৫), আবুল কালামের ছেলে ফরহাদ (২১), সফর আলীর ছেলে  মানিক (৪৮), করিম মিয়ার ছেলে দুলাল (২০), লিলু মিয়ার ছেলে আ. আওয়াল (২০)। হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ দুই ডাকাত

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক ডাকাতদের আটকের কথা স্বীকার করে জানান, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার উচাইল এলাকায় হবিগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিনের নেতৃত্বে  একদল পুলিশ  ডাকাতদের ধরতে অভিযান চালায়। এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর হামলা করে।  পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ দুই জনসহ ছয় ডাকাতকে আটক করা হয়। গুরুতর আহত অবস্থায় আহত দুই ডাকাতকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান জানান, আহতদের চিকিৎসা চলছে। তারা আশঙ্কামুক্ত।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম