শাবিতে র‌্যাগিংয়ের দায়ে ৫ শিক্ষার্থী বহিষ্কার

শাবি প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ছয় শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের দায়ে পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে ১৪ শিক্ষার্থীকে জরিমানা ও দুই জনকে সতর্ক করা হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ২০৭তম সিন্ডিকেট সভায় শৃঙ্খলা কমিটির সুপারিশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কার হওয়া পাঁচ শিক্ষার্থীর মধ্যে দুই জনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তারা হলেন– সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আশিক আহমেদ হিমেল ও মো. হামিদুর রহমান রঙ্গন। একই বিভাগের মো. মাহমুদুল হাসান ও শাহ রিয়াজ জামান নামের আরও দুই জনকে এক বছরের জন্য বহিষ্কার ও ১০ হাজার টাকা জরিমানা এবং ইসতিয়াক আহমেদ নামে অপর একজনকে ছয় মাসের জন্য বহিষ্কার ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই অভিযোগে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বাবলু মার্মা, আদ্রী দাস, মো. আবু রেদোয়ান খান, উমর আলম সরকার এবং পলিটিক্যাল স্টাডিজ বিভাগের রনি সরকারকে ছয় হাজার টাকা করে জরিমানা ও সতর্ক করা হয়েছে। এছাড়া, আহমেদ হাসিব, দেবাশীস বসু, মাহবুব ইব্রাহিম, মোহাম্মদ শাহিদুল আলম, মোহাম্মদ আল-আমীন, দীপ্ত তরু, আশিকুল এনাম, রাইসুল বারি সিফাত, মো. সজীবুর রহমানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। নাজমুস সাকীব  ও মো. শফিকুল ইসলাম নামে আরও দুই জনকে সতর্ক করা হয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘এ ধরনের ঘটনার যাতে আবার না ঘটে সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি)  রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত তপোবন আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছয় শিক্ষার্থীকে র‍্যাগ দেন ২০ সিনিয়র শিক্ষার্থী। এসময় সিনিয়রদের কথা না শোনায় কয়েকজন নবীন শিক্ষার্থীকে মারধরও করা হয়।

আরও পড়ুন: যশোরের শার্শায় পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আটক

 

 

 

 

 

 

 

 

/জেবি/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম