যশোরের শার্শায় পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আটক

বেনাপোল প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০৫

শার্শায় এক রাউন্ডগুলি ও পিস্তলসহ আটক তরুণ

যশোরের শার্শায় একটি নাইন এমএম পিস্তল ও এক রাউন্ড গুলিসহ সোহানুর রহমান সোহান (২৬) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শার্শার বাঁগআচড়া এলাকার জামতলা  থেকে তাকে আটক করে পুলিশ। আটক সোহানুর নাভারণ দক্ষিণ বুরুজবাগান গ্রামের আব্দুল আজিজের ছেলে।

পুলিশ জানায়, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কয়েকজন সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বাঁগআচড়ার জামতলায় গোপন বৈঠক করছে। পরে বাঁগআচড়া পুলিশ ফাঁড়ির একটি দল সেখানে অভিযান চালিয়ে সোহানুরকে একটি নাইন এমএম পিস্তল ও এক রাউন্ড গুলিসহ আটক করে। এ সময় তার সঙ্গীরা পালিয়ে যায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, সোহানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: দুই কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষে নিহত ১

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের