সুনামগঞ্জ পৌরসভা উপ-নির্বাচন: মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা

সুনামগঞ্জ প্রতিনিধি
০১ মার্চ ২০১৮, ১৫:০৮আপডেট : ০১ মার্চ ২০১৮, ১৫:০৯

সুনামগঞ্জ সুনামগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে অংশ নিতে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। বৃহস্পতিবার (১ মার্চ) সকাল ৯টা থেকে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেন। বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আগামী ২৯ মার্চ সুনামগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। 
বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাদের বখত ও স্বতন্ত্র প্রার্থী গনিউল সালাদিন এবং   বিএনপি সমর্থিত প্রার্থী সাজাইর রাজা চৌধুরী সুমন। নির্বাচন উপলক্ষে বর্তমানে তারা নিজেদের এলাকায় প্রচারণা চালাচ্ছেন। 

প্রসঙ্গত, মেয়র আয়ূব বখত জগলুলের মৃত্যুর পর পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সূত্র মতে, সুনামগঞ্জ পৌরসভায় ৪২ হাজার ৩২২ জন ভোটার রয়েছেন। আগামী ৫ মার্চ মনোনয়নপত্র যাচাই বাছাই এবং ১৩ মার্চ প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। তবে এর আগে ১২ মার্চ মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। 

/এসএসএ/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম