জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় উত্তাল শাবি

জাহিদ হাসান, শাবি
০৪ মার্চ ২০১৮, ১৭:৩৬আপডেট : ০৪ মার্চ ২০১৮, ২০:০৪

শাবি ক্যাম্পাসে বিক্ষোভ বিশিষ্ট কথাসাহিত্যিক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে উঠেছে শাবি ক্যাম্পাস।

রবিবার (৪ মার্চ) সকাল ১০টার পর থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ক্ষোভে-বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। সকাল ১০টার দিকে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করে। পরে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।

সকাল ১১টায় কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে শাবি শিক্ষক সমিতি মানববন্ধন করে। মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান ও সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক জহীর উদ্দিন আহমদ এ ঘটনার তীব্র নিন্দা এবং দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

দুপুর ১২টায় ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করে শাবির সম্মিলিত সাংস্কৃতিক জোট। তারা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে দোষীদের শাস্তি দাবি করেন। এতে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। মিছিলের শেষ পর্যায়ে শাখা ছাত্রলীগ সংস্কৃতিকর্মীদের মিছিলে ঢুকে ব্যানার নিয়ে ছবি তোলার জন্য হুড়োহুড়ি করে বলে অভিযোগ ওঠেছে।

নাম প্রকাশ না করার শর্তে শাবির এক শিক্ষক বাংলা ট্রিবিউনকে জানান, হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনাকে কেন্দ্র করে যেন কোনও পক্ষ কোন ধরনের রাজনীতি না করে।  সাধারণ শিক্ষার্থীরাই হামলাকারীকে আটক করেছে। ছাত্রলীগ এ ঘটনাতেই তাদের ক্রেডিট খুঁজতে চাচ্ছে।

শাবির বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাবিবুল হাসান বাংলা ট্রিবিউনকে জানান, দেশের সম্পদ আমাদের প্রিয় জাফর ইকবাল স্যারের ওপর হামলায় আমি মর্মাহত। আমরা সব সাস্টিয়ান তথা বিশ্ববিদ্যালয় পরিবারের ওপর এ হামলা হয়েছে। আমরা হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

শাবির সম্মিলিত সাংস্কৃতিক জোটের কোষাধ্যক্ষ রিফাত হায়দার জানান, ‘বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর তৈরির এখনই উপযুক্ত সময়। স্যারের ওপর হামলাকারীর উপযু্ক্ত শাস্তির দাবি জানাই।’

রবিবার কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। এর আগের দিন শনিবার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিল প্রেসক্লাবের নেতারা।

শাবি ক্যাম্পাসে বিক্ষোভ এছাড়া বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শনিবার প্রতিবাদ মিছিল বের করে। আজও তারা ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। শাবি শাখা ছাত্রলীগ বিভিন্ন গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ করেছে।

শাবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন ও  সাধারণ সম্পাদক ইমরান খান বাংলা ট্রিবিউনকে জানান, শাবি ছাত্রলীগ স্যারের ওপর হামলাকারী ও হামলার মদদদাতাদের ফাঁসির দাবিতে মানববন্ধন করে এবং মানববন্ধন শেষে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে একাত্মতা পোষণ করে। তারা সাংস্কৃতিক জোটের কর্মসূচির সঙ্গেও একাত্মতা জানায়।

শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাবি ক্যাম্পাসে ইলেকট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ফেস্টিভ্যাল চলাকালে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন ড. জাফর ইকবাল। বর্তমানে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) তার চিকিৎসা চলছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম