আলোর রেখায় জাফর ইকবালের মুখ

শাবি প্রতিনিধি
০৫ মার্চ ২০১৮, ২২:৩৮আপডেট : ০৬ মার্চ ২০১৮, ১১:৪৪

আলোর রেখায় তৈরি জাফর ইকবালের প্রতিকৃতি লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মোমবাতির আলোর রেখায় তার মুখাবয়ব তৈরি করে প্রদর্শন করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা এই প্রতিবাদের আয়োজন করে। সিএসই ও ইইই বিভাগের শিক্ষকরাও এই প্রতিবাদে অংশ নেন।
সোমবার (৫ মার্চ) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া (আইআইসিটি) ভবন থেকে সিএসই ও ইইই বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক বিল্ডিং ‘ডি’-তে গিয়ে শেষ হয়। এতে ওই দুই বিভাগের শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
মিছিল শেষে একাডেমিক বিল্ডিং ‘ডি’-এর চারতলায় চারপাশে মোমবাতি প্রজ্বালন করা হয়। এ সময় নিচতলায় মোমবাতি জ্বালিয়ে জাফর ইকবালের মুখাবয়ব তৈরি করা হয়। এর পাশেই মোমবাতির আলোর রেখাতেই ইংরেজিতে লেখা হয় ‘গেট ওয়েল সুন স্যার’।
এর আগে, সোমবার সকালেও সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা মৌন মিছিল বের করে।
উল্লেখ্য, গত শনিবার (৩ মার্চ) বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে ইইই বিভাগের অনুষ্ঠান চলাকালে ড. মুহম্মদ জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ফয়জুর রহমান ফয়জুল (২৫) নামের এক তরুণ। সঙ্গে সঙ্গে তাকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। রাত ১১টা ৫৮ মিনিটে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
আরও পড়ুন-
ঢিলে হয়ে পড়েছিল জাফর ইকবালের নিরাপত্তা ব্যবস্থা?
জাফর ইকবাল অসম্ভব সৌভাগ্যবান, তিনি বেঁচে গেছেন, শাহবাগে ইয়াসমিন হক

/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম