ডিসেম্বরে ফাইনাল খেলা: স্বাস্থ্যমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি
১০ মার্চ ২০১৮, ২০:০১আপডেট : ১০ মার্চ ২০১৮, ২০:০৪

 

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজ উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নির্বাচন নিয়ে কোনও ফর্মুলা করে কাজ হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। নির্দলীয় সরকার মরে গেছে। ডিসেম্বরে নির্বাচনের ফাইনাল খেলা হবে। এই খেলা হবে দুই দলের মধ্যে। মাঠে রেফারির দায়িত্বে থাকবে  নিবাচন কমিশন।’ শনিবার (১০ মার্চ) বিকেলে নির্মিতব্য ৫০ শয্যাবিশিষ্ট কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজ উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিক করেছিলেন, খালেদা জিয়া ২০০১ সালে ক্ষমতায় এসে তা বন্ধ করে দেন। আমরা ২০০৯ সালে ক্ষমতায় এসে আবার তা চালু করেছি। আরও নতুন ৩ হাজার কমিউনিটি ক্লিনিক করার প্রস্তাব রয়েছে আমাদের কাছে। তাও করা হবে। আপনারা জমির ব্যবস্থা করুন। মৌলভীবাজারে মেডিক্যাল কলেজ করে দেবো। আজ ঘোষণা দিলাম। কিন্তু আমার একটা দাবি আছে। আগামী নির্বাচনে প্রতিটি আসনে নৌকায় ভোট দিতে হবে। আর ইলেকশনের মাত্র নয়মাস আছে। সেক্ষেত্রে ক্ষমতায় না এলে! আল্লাহ না করুক, তাহলে কী হবে বলুন? সব প্রতিশ্রুতি ব্যর্থ হয়ে যাবে।’

সাবেক চিফ হুইপ আলহাজ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মো.আব্দুল মতিন এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান মো. আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নেছার আহমদ ও সাধারণ সম্পাদক মো. মিছবাহুর রহমান, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছাদ্দেক আহমদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, মৌলভীবাজার সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী।

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম