শুক্রবার নেপাল যাচ্ছে রাগীব রাবেয়া মেডিক্যালের প্রতিনিধি দল

সিলেট প্রতিনিধি
১৫ মার্চ ২০১৮, ১৫:৫০আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৫:৫০

রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় নিহত ১১ জন এবং আহত দুই শিক্ষার্থী পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজের দুই সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল। শুক্রবার (১৬ মার্চ) দুইদিনের সফরে তারা ঢাকা থেকে বিমানের একটি ফ্লাইটে করে নেপালে যাবেন।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. দাউদ এবং একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক সাইরাস সাকিবা।
বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবেদ হোসেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহত শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে মত বিনিময় ও চিকিৎসাধীন দুজন শিক্ষার্থীদের খোঁজ খবর নিতে তাদেরকে নেপালে পাঠানো হচ্ছে। সেখানে তারা দুদিন অবস্থান করবেন। ’
প্রসঙ্গত, গত ১২ মার্চ নেপালে দুর্ঘটনায় কবলিত ইউএস বাংলার বিমানটিতে সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজের ১৩ জন নেপালি বংশোদ্ভুত শিক্ষার্থী ছিলেন। এখন পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী ১১ জন শিক্ষার্থী নিহত হয়েছেন এবং দুই জন শিক্ষার্থী নেপালের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের