কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে পাথর কোয়ারিতে তিন শ্রমিক নিহত

সিলেট প্রতিনিধি
২৮ মার্চ ২০১৮, ০০:৪১আপডেট : ২৮ মার্চ ২০১৮, ০৭:১২

সিলেট সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটের পাথর কোয়ারিতে কাজ করার সময় তিন শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ মার্চ) কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় একজন ও রাত সাড়ে ৭টার দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের লামাপুঞ্জি এলাকায় আরও দুই শ্রমিক নিহত হন।

নিহতরা হলো ছাতকের এখলাছ মিয়া (২৫), গোয়াইনঘাটের ময়ঘর গ্রামের নাজিম উদ্দিন (১৯) ও পশ্চিম জাফলংয়ের গ্রামকান্দি গ্রামের উসমান মিয়া (২৮)।

গোয়াইনঘাট থানার দেলোয়ার হোসেন বলেন, ‘লামাপুঞ্জি পিয়াইন পাথর ব্যবসায়ী সমিতির বিলালের গর্তে স্থাপিত মেশিনের পাইপ খুলে গেলে আঘাতপ্রাপ্ত হয়ে নাজিম উদ্দিন এবং পাড় ধসে পাথর চাপায় ওসমান মিয়া নিহত হন। এ ঘটনায় দেলোয়ার ও জুয়েল নামে দুই জনকে আটক করেছে পুলিশ। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

সূত্র জানায় বোমা মেশিনের পাইপ খুলতে গিয়ে পাইপের আঘাতেই মারা যান নাজিম উদ্দিন।

অপর দিকে কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন,  ‘পাথর উত্তোলন করার সময় পাথর চাপা পড়ে নিহত হন এখলাছ মিয়া।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের