শাবি ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় আরও একজন গ্রেফতার

শাবি প্রতিনিধি
২৮ মার্চ ২০১৮, ০৭:৪৭আপডেট : ২৮ মার্চ ২০১৮, ০৭:৪৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম আবু সালমান। মঙ্গলবার (২৭ মার্চ) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হল গেট থেকে তাকে গ্রেফতার করা হয়।

জালালাবাদ থানার  (ওসি) শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন। গ্রেফতার সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবগত আছেন বলেও জানান তিনি।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, আবু সালমান বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সদ্য স্থায়ী বহিষ্কৃত সহ-সভাপতি আবু সাঈদ আকন্দের অনুসারী।

এর আগে শাখা ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ জুয়েমকে ২১ মার্চ রাত ১০টায় তাকে গ্রেফতার করা হয়।

শাবি প্রক্টর সহযোগী অধ্যাপক জহীর উদ্দীন আহমদ জানান, ২০ মার্চ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সহ-সভাপতি তারিকুল ইসলামের ওপর আক্রমণের ঘটনায়  দায়ের করা মামলার অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২০ মার্চ রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশের সাতকরা রেস্টুরেন্টে শাবি ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ ও বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের অনুসারীদের সঙ্গে আরেক সহ-সভাপতি তারিকুল ইসলামের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। তখন গুলিতে আহত হন বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এম আব্দুল্লাহ রনি। এই ঘটনায় ২১ মার্চ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ আকন্দ ও সাজিদুল ইসলাম সবুজকে স্থায়ী বহিষ্কারসহ ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

২১ মার্চ দুপুরে জালালাবাদ থানায় ১০ জনের নাম উল্লেখ করে আরও ১০/১২ জনকে আসামি করে শাবি ছাত্রলীগের সহ-সভাপতি তারিকুল ইসলাম একটি মামলা (নম্বর-১৭) করেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম