বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

মৌলভীবাজার প্রতিনিধি
২৮ মার্চ ২০১৮, ১৭:৪৩আপডেট : ২৮ মার্চ ২০১৮, ২০:৪৮

বগি লাইনচ্যুত (ফাইল ছবি) মৌলভীবাজারের কুলাউড়া ও বরমচাল রেলস্টেশনের মধ্যবর্তী আনফানাই রেলব্রিজের কাছে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বুধবার (২৮ মার্চ) বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট রেল রুটে ট্রেনটির বগি লাইনচ্যুত হয়।

কুলাউড়া স্টেশন মাস্টার মো. মফিজুল ইসলাম জানান, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের বগি (ওয়াগন) লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রাম তথা সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। খবর পেয়ে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজ চলছে। কাজ শেষ হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান স্টেশন মাস্টার।

এদিকে উদ্ধার কাজ শেষ হলে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে ছাড়বে এবং চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কুলাউড়া স্টেশনে থাকবে বলে কুলাউড়া স্টেশন মাস্টার জানিয়েছেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম