সুনামগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

সুনামগঞ্জ প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৮, ০৯:০৩আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ০৯:১১

সুনামগঞ্জ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসান নামে এক ব্যাক্তি ও তার সহযোগিদের বিরুদ্ধে। মঙ্গলবার (৩ এপ্রিল) রাতে এই ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনায় রাত ১২টার দিকে অভিযুক্ত হাসানকে (৪৫) আটক করে।

নির্যাতনের শিকার শিশুটির স্বজনরা জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার সলকুবাদ ইউনিয়নের বাঘবেড় গ্রামে সলুক শাহ ওরস চলছিল। সেসময় হাসান ও তার সহযোগীরা শিশুটিকে মুখে চাপা দিয়ে পাশের একটি ভবনের পেছনে নিয়ে গিয়ে নির্যাতন চালায়। পরে এলাকাবাসী সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে। এলাকাবসী স্বজনদের খবর দিলে তারা শিশুটিকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন রাতেই শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

শিশুটির চাচা মো. তাজুল ইসলাম অভিযোগ করে জানান, মঙ্গলবার তার ভাতিজি বাড়ির পাশে ওরস দেখতে যাওয়ার পথে তিন-চার জন যুবক মুখে চাপা দিয়ে একটি ভবনের পেছনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সে এখন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিশম্ভরপুর থানার ওসি মোল্লা মনির জানান, রাত ১২ টার দিকে ওরস এলাকার একটি মজমা থেকে হাসানকে আটক করা হয়েছে।

সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিকিৎসক ডা. বেঞ্জামিন গোমেজ বলেন, মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে শিশুটিকে তার স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক