হবিগঞ্জে যুবলীগ সভাপতির গাড়ি বহরে হামলা, ভাঙচুর

হবিগঞ্জ প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৮, ১০:১২আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১০:২২

হবিগঞ্জ হবিগঞ্জের বানিয়াচং সড়কে জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের গাড়ি বহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এসময় জেলা যুবলীগের ১০ নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে বানিয়াচং উপজেলায় যুবলীগের একটি অনুষ্ঠানে যোগা দেন আতাউর রহমান সেলিমসহ জেলা যুবলীগের একাধিক নেতাকর্মী। অনুষ্ঠান শেষে রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে হবিগঞ্জ শহরে ফেরার পথে বানিয়াচং সড়কের সুনারু এলাকায় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় নেতাকর্মীদের দু’টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। হামলায় অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জেলা যুবলীগের সভাপতি জানান, সুশান্ত দাশ গুপ্তের নেতৃত্বে এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার গাড়ি বহলে হামলা, ভাঙচুর চালায়। হামলাকারীরা তার দুটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। এতে যুবলীগের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে।

এ বিষয়ে জানতে সুশান্ত দাশ গুপ্তের যোগাযোগের চেষ্টাও তাকে পাওয়া যায়নি।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, এলাকার কিছু লোকজন তাদের ওপর হামলা করেছে এতে ৩/৪ জন আহত হয়েছেন। একটি সাইকেল ক্ষতিগ্রস্ত ও অপরটি পুড়িয়ে দেওয়া হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম