শাবির ওয়েবসাইট হ্যাকড

শাবি প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৮, ১০:৫৩আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১১:৩৭

শাবির ওয়েবসাইট হ্যাকড শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকারের কবলে পড়েছে বলে জানা গেছে। বুধবার (৪ এপ্রিল) গভীর রাতে এই সাইটটি হ্যাক করা হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয় কম্পিউটার সেন্টারের পরিচালক অধ্যাপক মো. জহিরুল ইসলাম।
তিনি বলেন, ‘ওয়েবসাইটটির কার্যক্রম এখন বন্ধ রাখা হয়েছে। তবে কী কারণে এটি হ্যাক করা হয়েছে সেটা জানার চেষ্টা করা হচ্ছে। এছাড়া ওয়েবসাইটে কোনও ধরনের নিরাপত্তা ঘাটতি আছে কিনা সেটাও দেখা হচ্ছে। আজকেই আবার ওয়েবসাইটটি সচল করা হবে।’
ক্যাম্পাস সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে এ ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়। তবে এটি শাবির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা হ্যাক করতে পারে বলেও গুঞ্জন উঠেছে ক্যাম্পাসে।

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম