সচল হলো শাবির ওয়েবসাইট

শাবি প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৮, ১৫:৪৪আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১৫:৪৪

সচল হলো শাবির ওয়েবসাইট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অফিসিয়াল ওয়েবসাইট সচল হয়েছে। বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুরের দিকে শাবির অফিসিয়াল ওয়েবসাইটটি সচল হয়। এর আগে বুধবার (৩ এপ্রিল) রাত থেকে শাবির অফিসিয়াল ওয়েবসাইটটি হ্যাকড হয়। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. জহিরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে সাইটটির নিরাপত্তার যেসব ক্রটি ছিল তা খতিয়ে দেখার পাশাপাশি সুরক্ষিত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই সঙ্গে হ্যাকার কে তা অনুসন্ধানের চেষ্টা চলছে।

বুধবার গভীর রাতে শাবির অফিসিয়ায়াল ওয়েবসাইট হ্যাকারের কবলে পড়ে। রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লুলয সেক নামে একটি আইডি থেকে ইংরেজিতে পোস্ট দেওয়া হয়। বাংলায় তার অর্থ দাঁড়ায়, ‘নিরাপত্তা? এটা একটা বিভ্রম! সাস্টের অফিশিয়াল ওয়েবসাইট ডাউন করা হয়েছে। আমি কে? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের।’

এদিকে ওয়েবসাইটটিতে অনেকে ঢুকে দেখেন, হোমপেজে বিভিন্ন কথাবার্তা লেখা। পাশাপাশি ওয়েবসাইটটিতে ঢুকলে কিছুক্ষণ পর বাজনা বাজছে। এটা নিয়ে শাবির ফেসবুক গ্রুপগুলোতে নিন্দার ঝড় ওঠে।

এর আগে গত ২০১৪ সালের ২৫ নভেম্বর এবং ২০১৫ এর ২৬ আগস্টেও হ্যাকিংয়ের শিকার হয় বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটটি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম