মেধার যথাযথ মূল্যায়নে কোটা সংস্কার প্রয়োজন: শাবি উপাচার্য

শাবি প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৮, ১০:১০আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১০:১০

অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ চলমান কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, ‘দেশকে এগিয়ে নিয়ে যেতে মেধাবীদের খুব বেশি প্রয়োজন। মেধাবীরা সামনে এগিয়ে আসলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে। তাই মেধার যথাযথ মূল্যায়নে কোটা সংস্কার প্রয়োজন। ’
মঙ্গলবার (১০ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শাবি উপাচার্য বলেন, ‘কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন অত্যন্ত যৌক্তিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি পর্যালোচনার জন্য অনুরোধ জানাচ্ছি।’ তাই সর্বজন স্বীকৃত যৌক্তিক এই দাবি সরকার অবশ্যই বিবেচনা করবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ‘আমি মনে করি বিষয়টার শান্তিপূর্ণ সমাধান হবে। দেশের স্বার্থে, মেধার স্বার্থে যে সিদ্ধান্ত আসবে সেটা সবাই মেনে নেব।’
শাবি উপাচার্য সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তিনি বলেন, ‘ছাত্রদের ওপর হামলা আমি কোনওভাবেই সমর্থন করি না। পুলিশ প্রশাসন যাতে দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয় সেই দাবি জানাচ্ছি।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম