সিলেটে দ্রুত বিচার মামলায় ছয় জনের সশ্রম কারাদণ্ড

সিলেট প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৮, ০১:৪৬আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ০১:৫৩

আদালত সিলেটে দ্রুত বিচার আইনের মামলায় আদালত ছয় জনকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এছাড়া দণ্ডপ্রাপ্তদেরকে ১০হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ এপ্রিল) সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো এই রায় ঘোষণা করেন।

রায়ের সময় মামলার আসামি নগরের জালালাবাদ থানার হালদারপাড়ার ফরমুজ আলীর ছেলে সোহেল হাসান (২৮) ও সুনামগঞ্জের জগন্নাথপুরের জগদীশপুর গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে হানিফ আহমদ (৩৭) কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

এছাড়া এই মামলার বাকি চার আসামি জালালাবাদ থানার আখালিয়া নোয়াপাড়া ডি ব্লকের আফতাব আলীর ছেলে ইমরান আহমদ এমরান (৩৬), পাঠানটুলার মৃত আব্দুল হাকিমের ছেলে ফরহাদ হোসেন কবীর (৩৬), কালিবাড়ির রইছ আলীর ছেলে সেবুল আহমদ (৩৬) ও জালালাবাদ থানার পনিটুলা এলাকার আব্দুল জলিল শাহজাহান (৩৬) পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী আইয়ুব আলী।

আরও পড়ুন: রাবিতে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে জরিমানা

আদালত সূত্র জানায়, চাঁদা দাবি, ভয়ভীতি, ত্রাস ও হত্যার হুমকির অভিযোগ এনে ২০১৭ সালের ২৪ এপ্রিল মদিনা মার্কেটের হাজী আলতাব আলীর ছেলে রঙ্গুল বেগম বাদী হয়ে দ্রুত বিচার আইনে কোতোয়ালি থানায় সাত জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই ইবাদুল্লাহ তদন্ত শেষে  ৪ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে বনকলাপাড়ার আতিক নামের এক তরুণকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এরপর সিলেট চিফ মেট্রোপলিটন আদালত ওই বছরের ১৫ মে অভিযোগপত্র গ্রহণ করেন।

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম