দুর্বৃত্তদের হামলায় শাবি কর্মকর্তা আহত

শাবি প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৮, ০১:৩৮আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ০১:৪৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) দুর্বৃত্তদের হামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) মো. আবুল কাশেম নামে এক কর্মকর্তা আহত হয়েছেন। বুধবার (২৫ এপ্রিল) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। তিনি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত আছেন। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আহত আবুল কাশেম জানান, বুধবার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ ধামালী পাড়া এলাকায় নিজ বাসার সামনে তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা।এর আগে কয়েকদিন ধরে এলাকার কিছু বখাটে তার কাছে টাকা দাবি করে আসছিল। টাকা দিতে রাজি না হওয়ায় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এলাকার আনোয়ার, সায়েফ, রাজনসহ কয়েকজন এসে তার উপর হামলা চালায়।  পরে তিনি আহতবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন।

শাবি প্রক্টর জহির উদ্দিন আহমেদ বলেন, ঘটনাটি পুলিশকে অবহিত করা  হয়েছে এবং  সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।

ওসি জানান, অভিযোগের প্রেক্ষিতে মামলা গ্রহণ করা হবে। ইতোমধ্যে এলাকায় অভিযান চালানো হয়েছে। তবে এখনও কাউকে আটক করা যায়নি। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের