সুনামগঞ্জে ধান কাটায় বড় বাধা কালবৈশাখী ঝড়

সুনামগঞ্জ প্রতিনিধি
০২ মে ২০১৮, ১২:২১আপডেট : ০২ মে ২০১৮, ১৩:১৬

সুনামগঞ্জে ধান কাটায় বড় বাধা কালবৈশাখী ঝড় সুনামগঞ্জে বজ্রসহ কালবৈশাখী ঝড়ের কারণে হাওরে ধান কাটা ও প্রক্রিয়াজাত করা বন্ধ রেখেছেন কৃষকরা। বুধবার (২ মে) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঝড়ো বাতাসের কারণে কৃষকরা ফসল কাটা বাদ দিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটে আসেন।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, বর্ষণের কারণে সুরমা নদীর পানি গত দুদিনে ২০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক বলেন, বৃষ্টিপাতের কারণে হাওর ও নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওর এলাকার সব নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পাকা ধান জমিতে থাকলে জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হবে।
সুনামগঞ্জে ধান কাটায় বড় বাধা কালবৈশাখী ঝড়
কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক স্বপন কুমার সাহা বলেন, ‘এখন পর্যন্ত হাওরের ১ লাখ ৬৮ হাজার হেক্টর জমির মধ্যে ১ লাখ ৩৫ হাজার হেক্টর জমির বোরো ধান কাটা হয়ে গেছে। তবে বৈরী আবহাওয়ার কারণে ধান কাটা ব্যাহত হচ্ছে। ঘন ঘন বজ্রপাতের কারণে কৃষকরা জমিতে যেতে ভয় পাচ্ছেন।’ তিনি দ্রুত জমির পাকা ধান কেটে ফেলার নির্দেশ দেন।
কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, আজ পর্যন্ত হাওরের ১ লাখ ৩৫ হাজার হেক্টর জমির ধান কাটা হয়েছে।

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম