সুনামগঞ্জে উপজেলায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত এক ব্যক্তির মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
১২ মে ২০১৮, ১৬:৫১আপডেট : ১২ মে ২০১৮, ১৬:৫১

সুনামগঞ্জ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. বুরহান উদ্দিন (৩০)। তিনি উপজেলার সদর ইউনিয়নের টেবলাই গ্রামের আব্দুল মনাফের ছেলে। শনিবার সকাল ১১টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, টেবলাই গ্রামের সিরাজ উদ্দিন ও আব্দুল কুদ্দুছ গ্রুপের মধ্যে বাজার ইজারা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত ২০ এপ্রিল উপজেলার টেবলাই বাজারের টোল আদায়কে কেন্দ্র করে বাচ্চু মিয়া ও মনসুর আলীর মধ্যে কথাকাটির এক পর্যায়ে ঘটনার দিন সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছিলেন। তাদের মধ্যে আহত মো. বুরহান উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ২২ দিনের মাথায় শনিবার সকালে মারা যান।

এ ব্যাপারে দোয়ারা বাজার থানার অফিসার ইনচার্জ সুশীল রঞ্জন দাস বলেন, ‘লাশ মর্গে পাঠানো হয়েছে মামলার প্রস্তুতি চলছে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী