হবিগঞ্জে ডাকাতির চেষ্টাকালে আটক ১, আহত ২

হবিগঞ্জ প্রতিনিধি
১৭ মে ২০১৮, ১৭:০৩আপডেট : ১৭ মে ২০১৮, ১৭:০৩

হবিগঞ্জ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতির চেষ্টাকালে এক ডাকাতকে আটক করেছে এলাকাবাসী। এছাড়া ডাকাতদলের হামলায় বাবা ও ছেলে আহত হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন, শানু মিয়া (৫৫) ও তার ছেলে ফয়সল মিয়া (২৫)। তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক ডাকাত আউয়াল মিয়াকে (৩২) পুলিশী প্রহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। সে বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের ছিদ্দিক আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর গ্রামের আহত শানু মিয়ার বাড়িতে ডাকাত দল হানা দেয়। এসময় শানু মিয়া ও তার পরিবারের সদস্যরা বিষয়টি আচ করতে পারে। পরে শানু মিয়া পার্শ্ববর্তী লোকজনকে বিষয়টি জানালে স্থানীয় লোকজনসহ তারা ডাকাতদের ধাওয়া দেয়। এসময় ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডাকাত ও স্থানীয়দের মধ্যে ধস্তাধস্তি হয়। এর এক পর্যায়ে শানু মিয়া ও তার ছেলে ফয়সল মিয়াকে কুপিয়ে আহত করে ডাকাতরা পালিয়ে যায়। এসময় এক ডাকাতকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। পরে পুলিশ তাকেও উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। 

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুজ্জামান জানান,আটক ডাকাতকে পুলিশী প্রহরায় চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য ডাকাতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম