আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন ২৫ জুলাই

হবিগঞ্জ প্রতিনিধি
১১ জুন ২০১৮, ১৭:১৭আপডেট : ১১ জুন ২০১৮, ১৭:১৭

হবিগঞ্জ হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচন ২৫ জুলাই অনুষ্ঠিত হবে জানিয়ে তফসিল ঘোষণ করেছে জেলা নির্বাচন অফিস। সোমবার (১১ জুন) দুপুরে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন এ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৪ জুন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৬ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ জুলাই এবং ভোটগ্রহণ ২৫ জুলাই।

তফসিল ঘোষণার বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, উপজেলা নির্বাচন বিধিমালা-২০১৩ এর বিধি ১৩ অনুযায়ী এ তফসিল ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, রবিবার রাতে নির্বাচন কমিশন থেকে সিডিউল জেলা নির্বাচন অফিসে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সেক্রেটারি আতর আলী মিয়া মারা গেলে উপজেলা পদটি শূন্য ঘোষণা করা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান